Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

শাহ মোহাম্মদ রাজুল আলী, মৌলভীবাজার

প্রকাশিত: ২২:৩৯, ৫ আগস্ট ২০২৩

শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপনের সিদ্ধান্ত

মৌলভীবাজার শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি হয়েছে। গৌরব ও ঐতিহ্যের সুবর্ণজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যালয়ের ১৯৭৩ থেকে ২০২৩ সালের শিক্ষার্থীরা।  

সবর্ণজয়ন্তী ও মিলনমেলা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে শনিবার (৫ আগস্ট) এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে বিদ্যালয় হলরুমে উদযাপন কমিটির আহবায়ক সৈয়দ মুজাম্মিল আলী শরীফের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ মোহাম্মদ রাজুল আলী সঞ্চালনায় কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

সিদ্ধান্ত গুলো হলো

  • ১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. শনিবার সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
  • ২০ আগস্ট ২০২৩ খ্রি. রবিবার, সকাল ১১ টায়, বিদ্যালয় মাঠে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠানিকভাবে দেশে বিদেশের সকল শিক্ষার্থীদের জন্য শুভ উদ্বোধন করা হবে।
  • সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা উদযাপন কমিটির পক্ষ থেকে অনুষ্ঠান সফল করার লক্ষ্যে শুভকামনা জানিয়ে ছবিসহ বিদ্যালয়ের সামনে ব্যানার প্রদর্শন করা হবে।
  • অনুষ্ঠান সম্পর্কে সবাইকে জানানোর উদ্দেশ্যে লিফলেট ছাপানো হবে।
  • বড়লেখায় দুর্বৃত্তের হামলায় লন্ডন প্রবাসী আহত

  • অনুষ্ঠানকে সামনে রেখে আগত বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দের জন্য অনুষ্ঠানের লগোসহ মগ তৈরি করা হবে।
  •  সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা উদযাপন কমিটির সকল সদস্যদের রেজিস্ট্রেশন ফির বাইরে ও প্রাথমিক কাজ সম্পন্ন করার জন্য প্রতিজন সম্মানিত সদস্যবৃন্দকে সর্বনিম্ন ১০০০/ টাকা করে এবং সঙ্গে এক কপি ছবি ১৩ আগস্টে তারিখে মধ্যে কমিটির কাছে জমা দেওয়ার জন্য সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে।
  • অনুষ্ঠান সম্পর্কে প্রচার প্রচারণার জন্য ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহযোগিতা চাওয়া।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়