বিষ্ণু দেব, মৌলভীবাজার
আপডেট: ১৭:৩৪, ৬ আগস্ট ২০২৩
কমলগঞ্জে ভোক্তার অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা
মুন্সিবাজার এলাকায় অভিযানে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যলয়ের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা এবং আদায় করা হয়।
আজ রোববার (০৬ আগস্ট ) কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকায় সকালে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দোকান ও ফার্মেসীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকারের অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, প্যাকেটজাত খাদ্য পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
কমলগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম অভ্যাহত থাকবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























