পলি রানী দেব নাথ, মৌলভীবাজার
আপডেট: ১৭:২২, ৭ আগস্ট ২০২৩
মৌলভীবাজারে গরীব, দুঃস্থ ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে অর্থ বিতরণ
একজন দুস্থ নারীর হাতে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। ছবি- আই নিউজ
মৌলভীবাজার সদর উপজেলায় গরীব, দুঃস্থ ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
আজ সোমবার (৭ই আগস্ট) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই নগদ অর্থ বিতরণ করে মৌলভীবাজার জেলা প্রশাসন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার অর্থ বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, গরীব, দুঃস্থ ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই প্রয়াসে মৌলভীবাজার জেলার অসচ্ছল, সুবিধাবঞ্চিত এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে আজ সকলের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এদিন অনুষ্ঠানে গরীব, দুঃস্থ ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























