আই নিউজ ডেস্ক
আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের মদন মোহনে কলেজে সংঘর্ষ
ছবি- অনলাইন
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মদন মোহন কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষে কলেজ ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন।
সোমবার (৭ আগস্ট) বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মদন মোহন কলেজ ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলেন কলেজের বিবিএসের শিক্ষার্থী সাকিব আহমদ ও মহসিন আহমদ। এর মধ্যে সাকিব সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুজন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান জানান, তিনি সিলেটের বাইরে অবস্থান করছেন। তবে ক্যাম্পাস থেকে শুনেছেন বহিরাগত কিছু তরুণ ক্যাম্পাসে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। এ সময় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে তাঁদের বাইরে বের করে দিয়েছেন।
সিলেটের কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির উপপরিদর্শক অঞ্জন কুমার দেবনাথ বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ কলেজ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেলের পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























