আই নিউজ ডেস্ক
ধলাই নদীতে মিলল ভারতীয় যুবকের অর্ধ গ-লি-ত লা শ
ছবি- সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদী থেকে ভাসমান অবস্থায় অর্ধ গ লি ত লা শ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি ভারতীয় কোন খাসিয়া নাগরিক হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। তার বয়স আনুমানিক ২৫ বছর।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জগুচ্ছগ্রামের পুর্ব পাশে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিনসহ পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে লাশ উদ্ধার করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত আল আমিন জানিয়েছেন, উদ্ধার হওয়া লাশটি ভারতের কোন খাসিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, ভারত থেকে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার সন্ধান পাওয়া গেছে। ছবির সাথে দেখতে অনেকটা মিল রয়েছে। লাশ সনাক্ত করতে পরিবারকে খবর দেয়া হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























