Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ৯ আগস্ট ২০২৩

সিলেটেও দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অতিভারী বৃষ্টিপাত এবং শক্তিশালী জোয়ারের কারণে চট্টগ্রামে পানি বেড়ে দুর্যোগপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। পার্বত্য এলাকাগুলোর পাহাড়ের বাসিন্দারা আছেন পাহাড় ধসের আশঙ্কায়। বৃষ্টি চলমান থাকায় চট্টগ্রামের মতো সিলেট অঞ্চলেও পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। 

মঙ্গলবার (৮ আগস্ট ) এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ইতোমধ্যে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল ও রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর মেলেনি।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৯ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

মঙ্গলবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বগুড়ায় ২০৩ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৪১ মিলিমিটার আর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়