আই নিউজ প্রতিবেদক
আপডেট: ১৭:২৩, ১২ আগস্ট ২০২৩
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে:
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। ছবি- আই নিউজ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সবদিক দিয়েই এগিয়ে যাচ্ছে মন্তব্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সড়ক ও রেলপথের উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, গড় আয়ু ও শিক্ষার হার বৃদ্ধি করে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। সরকারের বিশেষ উদ্যোগের ফলে গ্রাম এখন শহরে পরিণত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাজী সোনা মিয়া-আপ্তারুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
এসময় পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে স্মার্ট নাগরিকের প্রয়োজন। স্মার্ট নাগরিক হতে হলে সুশিক্ষিত হতে হবে। বড়লেখা ও জুড়ী সহ সারাদেশে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান নির্মিত হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে প্রকৃত শিক্ষা গ্রহণ করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শামসুল আরেফিন খান, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া এবং বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট আব্দুর রহমান প্রমুখ।
এছাড়াও, পরিবেশমন্ত্রী এদিন জুড়ী উপজেলার জীবন জ্যোতিনগর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























