গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
আপডেট: ১৯:৫৪, ১৩ আগস্ট ২০২৩
গোলাপগঞ্জে ইয়াবা বিক্রির সময় মা-ছেলে সহ ৪ জন আটক
ছবি- আই নিউজ
সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার খাসিখাল থেকে ইয়াবা বিক্রি করতে যাওয়ার সময় মা-ছেলেসহ ৪ জনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তাদেরকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী জামিল আহমদের ছেলে রিমুল আহমদ (২৮), জামিল আহমদের স্ত্রী রলি বেগম (৪২), একই এলাকার মৃত ওয়াহাব আলীর ছেলে স্বপন (২৮) ও টিকরবাড়ি গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে গৌছ উদ্দিন (৪৭)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খাসিখাল থেকে প্রাইভেটকার যোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সিলেটের দিকে রওয়ানা হচ্ছে খবর পেয়ে খাসিখাল ব্রিজের ওপর চেকপোস্ট বসায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্রিজের একটু দূরে প্রাইভেটকার থামিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী জামিল দৌড়ে পালিয়ে যায়। এসময় পুলিশ গিয়ে গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লশী চালিয়ে ১১০ পিছ ইয়াবা উদ্ধার করে। এসময় গাড়িতে থাকা আসামিদের গ্রেপ্তার করা হয়। সেই সাথে ইয়াবা বহনকাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, মাদক ব্যবসায়ী রিমুলের বিরুদ্ধে কমপক্ষে ৬টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং পলাতক আসামি জামিল আহমদ ডজন খানেকেরও অধিক মাদক মামলার চার্জশীটভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃতদের আজ রোববার (১৩ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























