Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৯, ১৪ আগস্ট ২০২৩

মৌলভীবাজারে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক 

আতক মাদক ব্যবসায়ী শাহিন মিয়া। ছবি- RMB

আতক মাদক ব্যবসায়ী শাহিন মিয়া। ছবি- RMB

মৌলভীবাজার সদরে গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১শ পিস ইয়াবাসহ শাহিন মিয়া (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

রোববার (১৩ আগস্ট) রাতে মৌলভীবাজার সদর  থানাধীন বাদে ফতেহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

ডিবি পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতেএসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সরকার বাজারের ফতেহপুর গ্রামে অভিযান চালায়। এসময় আটককৃত ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে ১০০ পিস খয়েরী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি। 

আটককৃত শাহিন মিয়া মনুমুখ ইউনিয়নের বাদে ফতেহপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। 

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, আটককৃত শাহিন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মৌলভীবাজারের বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে।  

আটকের পর শাহিন মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়