Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৩, ১৬ আগস্ট ২০২৩

সিলেটে সাঈদীর গায়েবানা জানাযায় পড়ছে না জামায়াত 

একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে আমৃ ত্যু কারাদণ্ডে প্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃ ত্যু র পর থেকে দেশের অনেক জায়গায় গায়েবানা জানাযা আয়োজনের বিষয়টি আলোচনায় আসে। সিলেটেও দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল জামায়াতে ইসলামী। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। অনুমতি না পাওয়ায় সিলেটে গায়েবানা জানাযা করছে না জামায়াত। 

আজ বুধবার (১৬ আগস্ট) জোহরের নামাজের পর সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে এই জানাযার আয়োজন করতে চেয়েছিলো দলটি। তবে পুলিশের অনমুতি না পাওয়া শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সিলেট জামায়াতের নেতৃবৃন্দ।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করে এ তথ্য জানান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়