বিষ্ণু দেব, মৌলভীবাজার
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃ ত্যু বার্ষিকীতে স্মরণসভা
মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা, শিক্ষাবৃত্তি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৮ আগষ্ট) বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পৌর মিলনায়তনে স্বরণসভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। বাদ জুমা মৌলভীবাজারের গুজারাই হাজি শাহ কমাল উদ্দিন (র.) মোকাম মসজিদ ও চাঁদনীঘাট জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকালে সংসদ সদস্য, পৌর মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন সংগঠন পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্মরণসভা ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার ১০ জন শিক্ষার্থীর মাঝে মোট ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।
ফাউন্ডেশন ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, শিক্ষা ব্যক্তিত্ব দেওয়ান আব্দুল আহাব চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব অপূর্ব কান্তি ধর, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, নাট্য ব্যক্তিত্ব আব্দুল মতিন, কয়ছর আহমেদ, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, সামাজিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, শিক্ষাবিদ আব্দুল খালিক, সাবেক ছাত্রনেতা সৌদ আল সুফিয়ান সাগর প্রমুখ।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























