প্রেস বিজ্ঞপ্তি
আপডেট: ২০:৪৭, ২০ আগস্ট ২০২৩
মৌলভীবাজারে বিএনপির পদযাত্রা
ছবিঃ আই নিউজ
‘দেশে আগামী ডিসেম্বর-জানুয়ারীতে কোন নির্বাচন হবে না'- বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান।
শনিবার বিকেল সোয়া ৫টার দিকে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবী এবং বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে মৌলভীবাজার জেলা বিএনপির পদযাত্রা করে।
শহরের পশ্চিমবাজারস্থ আল আরাফা ব্যাংক প্রাঙ্গণ থেকে বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম নাসের রহমান।
জেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান ফয়সল আহমদ ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলার সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি নাসির উদ্দিন মিঠু, সহ সভাপতি মো: হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ প্রমুখ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমেদ কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ,জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জিএমএ মুক্তাদির রাজু,সিনিয়র যুগ্ম ইসহাক আহমেদ চৌধুরী মামনুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধরসহ জেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,কৃষকদল,শ্রমিকদল,মহিলাদল এবং বিভিন্ন উপজেলা, পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে সমাবেশের পর মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়।
আইনিউজ/ইউএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























