Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ২১ আগস্ট ২০২৩
আপডেট: ১৩:১৭, ২১ আগস্ট ২০২৩

সিলেটের গোয়াইনঘাটে আগুন পুড়ে মা রা গেলেন মা, মেয়ে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রোববার রাত সাড়ে ১২টা। অন্যান্য দিনের মতোই পরিবারের সবাইকে নিয়ে ঘুমে ছিলেন ইয়াকুব মিয়া, তার মা, স্ত্রী-দুই ছেলে-মেয়ে। ঘুমের মধ্যে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম ভাঙে তাঁদের। ততোক্ষণে সিলিন্ডার বিস্ফোরণে তাঁদের বসতঘরে আগুন লেগে গেছে। তাৎক্ষণিক স্থানীয়রা দগ্ধ অবস্থায় ইয়াকুব, তার মা ও দুই ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু বের হতে পারেন নি ইয়াকুবের স্ত্রী ও মেয়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সদস্যরা এসে আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে ইয়াকুব মিয়ার স্ত্রী-মেয়ের ম র দে হ উ দ্ধা র করে। 

ঘটনাটি ঘটেছে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রসুলপুর গ্রামে। মৃতরা হলেন- ওই গ্রামের ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার ও মেয়ে সুমাইয়া আক্তার।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, ইয়াকুব মিয়ার দোকান ও বাড়ি একই সঙ্গে অবস্থিত। রাতে ইয়াকুব মিয়া, তার মা, স্ত্রী-দুই ছেলে জুবাইর ও জুনাইদ এবং মেয়ে জেসমিন আক্তার ঘরে ঘুমিয়ে ছিলেন। রোববার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দের পর বসতঘরে আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয়রা দগ্ধ অবস্থায় ইয়াকুব, তার মা ও দুই ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

এদিকে, খবর পেয়ে গোয়াইনঘাট ইউএনও তাহমিলুর রহমান ও থানার ওসি কে.এম নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোয়াইনঘাট থানার ওসি কে.এম নজরুল ইসলাম বলেন, বসতঘরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা-মেয়ে ঘরেই দগ্ধ হয়ে যারা যান। তারা ঘর থেকে বের হতে পারেননি। এ ঘটনায় চারজন আহত হন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়