ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩০, ২৯ আগস্ট ২০২৩

সিলেটে মৃদু ভূমিকম্প 

সিলেট মহানগরীর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর আসেনি। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, এর মাত্রা ছিল ৪ দশমিক ৬ মাত্রা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তাপুরে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা রুবায়েত কবির বলেন, খুবই মৃদু আকারের ভূকম্পনের তথ্য পাওয়া গেছে।

এর আগে, গত ১৪ আগস্ট সিলেটসহ সারাদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়