নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
বড়লেখায় খাদ্য বিক্রিতে অনিয়ম করায় ভোক্তার জরিমানা
বড়লেখা বাজারের একটি ডিমের দোকানে ভোক্তার অভিযান। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় খাদ্য ও নিত্য পণ্য বিক্রিতে অনিয়মের দায়ে একাধিক দোকান, ফার্মেসীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বড়লেখা থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় উপজেলার বড়লেখা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।
তিনি আই নিউজকে জানান, তদারকি অভিযানে প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, দৃশ্যমাস স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুতি অনুসারে খাদ্য পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বড়লেখা বাজারে তিনটি দোকানে জরিমানা করা হয়েছে। এরমধ্যে সেলিম ফল ভান্ডারকে ৫ শত টাকা, রৌদ স্টোরকে ৭ হাজার টাকা, শাপলা ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























