আই নিউজ প্রতিবেদক
শ্রীমঙ্গলে রিসোর্টে খু-ন: ঘটনার ৪ দিনেও খুলেনি রহস্যের জ্বট
লেমন গার্ডেন রিসোর্টের একটি কটেজ। ছবি- সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে এক ট্যুরিস্ট খু নে র ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এ ঘটনার রহস্যের জ্বট খুলতে পারে নি পুলিশ। এখনো সঠিকভাবে জানা যায় নি, এটি খু ন নাকি স্বাভাবিক মৃ ত্যু র ঘটনা। ফলে হ ত্যা কা ণ্ডে র পুরো বিষয়টি নিয়ে এখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে যে, একজন চৌকষ পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ পলাতক আসামীদের গ্রেফতার করতে ঢাকায় অবস্থান করছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনমনে নুরুল আমিন রাব্বিকে নিয়ে ট্টল ও কথাবার্তা চাউর হচ্ছে। তবে পুলিশ এ বিষয়ে মুখ খুলছেনা।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, কাজ চলছে। কোন অগ্রগতি হলে জানানো হবে।
এদিকে সোমবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক শান্ত ঘোষকে এখনো পুলিশী হেফাজতে রাখা হয়েছে। হ ত্যা কা ণ্ডে র দিন প্রায় চার ঘন্টা রিসোর্টে তাঁর অবস্থান থাকায় পুলিশের সন্দেহ তালিকায় সে রয়েছে। তাঁকে কড়া নজরদারিসহ জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। রিসোর্ট ম্যানেজার মামুন আহমদ, সিকিউরিটি গার্ড ও দুই হোটেল বয়কে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে গত শনিবার রাতে শ্রীমঙ্গলের ডলুছড়া এলাকায় লেমন গার্ডেন রিসোর্টে শরিফুল ইসলাম নামে এক পর্যটক নিহত হন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার






















