ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১২, ৩ সেপ্টেম্বর ২০২৩

আজ থেকে বন্ধ পেট্রল: মৌলভীবাজারে পাম্পে মোটরবাইক চালকদের ভিড়

মৌলভীবাজার জেলা সদরের বেশিরভাগ পেট্রোল পাম্পে শনিবার রাত থেকে হঠাৎ করে মোটরসাইকেল চালকদের ভিড় বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেট্রল পাম্পে অনির্দিষ্টকাল বন্ধ থাকার খবর জেনে আগেভাগে পেট্রল নিতে ভিড় জমিয়েছেন তারা। 

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকেই সদর উপজেলার বিভিন্ন পাম্পে মোটরসাইকেল চালকদের ভিড় দেখা যেতে থাকে। শ্রীমঙ্গল সড়ক, ঢাকা-সিলেট সড়ক, কুশুমবাগ, চাঁদনীঘাটসহ বেশ কিছু পাম্পে এসব ভিড় লক্ষ্য করা গেছে। সবাই বলছেন, হরতালের খবর পেয় তারা পেট্রল নিতে এসেছেন।

চাঁদনীঘাটের আমিরুন্নেসা খানম পাম্পে পেট্রল নিতে আসা এক মোটরসাইকেল আরোহীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকে দেখলাম রবিবার থেকে লাগাতার হরতাল। পেট্রল সরবরাহ নাকি বন্ধ থাকবে। হরতালের সময় তেল পাবো কিনা নিশ্চয়তা নেই। তাই ঝুঁকি এড়াতে আগেই পেট্রোল নিয়ে রাখছি। 

তানভীর নামের এক তরুণ বাইকারের সাথে আলাপ করলে তিনিও জানান একই কথা। বলেন, হরতালের খবর শুনেই সবাই পেট্রল নেয়ার জন্য ভিড় জমাচ্ছে। আমি নিজেও সেই আশঙ্কা থেকে পেট্রল নিতে এসেছি। আগামীকাল জরুরি কাজে বাইক নিয়ে ফেঞ্চুগঞ্জ যাবো। তাই ট্যাঙ্কি পুরো লোড করে নিলাম।

যদিও পেট্রল পাম্পগুলোর সাথে কথা বলে আসন্ন হরতাল কিংবা পেট্রোল বন্ধের নির্দেশনার ব্যাপারে কিছু জানা যায় নি।

মাতারকাপন পাম্পের এক কর্মকর্তা জানান, ধর্মঘটের কোনো নির্দেশনা এখনও আসেনি। তবে সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের ভিড় বেড়েছে।

এদিকে, গত ৩১ আগস্ট পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- এসোসিয়েশনের দীর্ঘদিনের নানা দাবিদাওয়ার প্রেক্ষিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রল পাম্পগুলো বন্ধ থাকবে।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়