আই নিউজ ডেস্ক
আপডেট: ১৫:৫২, ২৫ অক্টোবর ২০২৩
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরী মারা গেছেন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরী।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরী আর নেই। গেল সোমবার দিবাগত রাত ৩টায় সিলেটে নিজ বাসভবনে মারা যান সিলেটের এই রত্ন মানুষ। আগামী শুক্রবার বাদ জুমা দরগাহ-ই-হজরত শাহজালাল (রহ.) মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। এর আগে সকালে মরহুমের গ্রামের বাড়ি দাউদপুরে প্রথম জানাজা হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরী পারিবারিক জীবনে এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালের সাবেক চিকিৎসক বিশিষ্ট ভাসকুলার সার্জন প্রফেসর নিয়াজ আহমদ চৌধুরী জানাজায় সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
ইমাম উদ্দিন আহমদ চৌধুরী স্বাধীন বাংলাদেশের রাজনীতিতেও বেশ গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের উপদেষ্টা পদে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
ইমাম উদ্দিন আহমদ চৌধুরী ১৯২৬ সালের ১০ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা পরগনার দাউদপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা খানবাহাদুর গৌছ উদ্দীন আহমদ চৌধুরী আসাম লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। তাঁর পূর্বপুরুষ হজরত শাহ দাউদ কুরেশি হজরত শাহজালাল (রহ.)-এর ৩৬০ আউলিয়ার অন্যতম।
শিক্ষাগত জীবনে তিনি ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৫১ সালে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পাস করেন। পরে ১৯৫১ সালে পূর্ববঙ্গ সরকারের কমিউনিকেশন অ্যান্ড বিল্ডিং বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পান। ১৯৮০ সালে তিনি পরিকল্পনা বিভাগের সচিবের দায়িত্ব লাভ করেন।
১৯৮২ সালে পরিকল্পনা বিভাগের দায়িত্ব ছাড়াও পরিকল্পনা কমিশনে সদস্য হিসেবে ১৯৮৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। কয়েক মাস রেলওয়ে বিভাগের সচিবের দায়িত্ব পালনের পর ওই বছরের অক্টোবরে পূর্ত মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হন এবং ওই পদ থেকে ১৯৮৭ সালের ৬ জানুয়ারি অবসর নেন। এ ছাড়া তিনি অগ্রণী ও জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























