Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ২৯ মে ২০২৪

ঘূর্ণিঝড়ে স্থগিত ২০ উপজেলায় ভোট ৯ জুন

ফাইল ছবি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ২২টির মধ্যে ২০ উপজেলায় ভোট গ্রহণের তারিখ জানিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ৯ জুন ২০টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার (২৯ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব জানান, চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ এবং মামলাজনিত কারণে স্থগিত থাকা কুমিল্লার চান্দিনা উপজেলায় চতুর্থ ধাপের সঙ্গে ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝারা, পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ৯ জুন ভোট অনুষ্ঠিত হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়