Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১১ ১৪৩২

রাজন চন্দ, তাহিরপুর

প্রকাশিত: ১৭:৩৬, ১৬ মার্চ ২০২২

ওয়ার্ল্ড ভিশনের শতাধিক শিশুর জন্মদিন উদযাপন 

কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ওয়ার্ল্ড ভিশনের রেজিষ্ট্রার ও কমিউনিটি  শিশুদের  অংশগ্রহণে শতাধিক দরিদ্র শিশুর জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এডিপির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ জন্মদিন অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এডিপির ম্যানেজার বিভুদান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, তাহিরপুর থানার উপ পরিদর্শক গোলাম হাক্কানী, ওয়ার্ল্ড ভিশন স্পন্সরশীপ প্রোগ্রামার এন্থমী রংধী, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভুইয়া প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার বিভুদান বিশ্বাস অনুষ্ঠানে আগত শিশুদের অঙ্গীকার করান, তারা যেন বড় হয়ে তাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান দিয়ে দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ করে।

অনুষ্ঠানে আগত প্রায় দু,শতাধিক শিশুর প্রত্যেককে উন্নত খাবার এবং জন্মদিনের উপহার সামগ্রী দেওয়া হয়।

আইনিউজ/রাজন চন্দ/এসডি

আইনিউজ ভিডিও 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়