সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
প্রতীকী ছবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার (২৩ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম পাগলা ইউপির চন্দ্রপুর নোয়াবাড়ী গ্রামে ও দুপুরে জয়কলস ইউনিয়নের জয়কলস সড়কহাটি গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- পশ্চিম পাগলা ইউপির চন্দ্রপুর নোয়াবাড়ী গ্রামের দুই বছরের রায়হান মিয়া ও জয়কলস ইউনিয়নের জয়কলস সড়কহাটি গ্রামের ছয় বছরের মায়মনা আক্তার।
জানা যায়, রোববার বিকেলে নোয়াবাড়ী গ্রামে সাকো পারাপারের সময় সাঁকো থেকে পড়ে পানিতে তলিয়ে যায় মায়মুনা আক্তার। এ সময় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে। এরপর রাতে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
অপরদিকে, দুপুরে জয়কলস সড়কহাটি গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে রায়হানের মৃত্যু হয়। পরে পুকুর থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
দুই শিশুর বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার ও জয়কলস ইউনিয়নের সাবেক সদস্য মোছা. রুকাইয়া বেগম।
শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি তবে বিকেলের কারো মৃত্যুর খবর পাইনি। বিষয়টি খতিয়ে দেখছি।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























