ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৫৮, ১১ জানুয়ারি ২০২৪
আপডেট: ২০:৩৩, ১১ জানুয়ারি ২০২৪

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আব্দুস শহীদ

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

দ্বাদশ জাতীয় সংসদে নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভববে রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। দ্বাদশ জাতীয় মন্ত্রিসভায় কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-রাজনগর) আসনের সাতবারের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর পর প্রত্যেক মন্ত্রীকে তাঁদের দায়িত্ব বণ্টন করে দেন প্রধানমন্ত্রী। উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব। 

এর আগে গতকাল বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ গ্রহণের জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়ে টেলিফোন কয়রা হয় আব্দুস শহীদকে। 

এদিকে  মন্ত্রীত্ব লাভের এ খবর ছড়িয়ে পড়তেই তাঁর নির্বাচনি এলাকা কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বইছে আনন্দের বন্যা। বারবার নির্বাচিত হয়ে আসা এ নেতা মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন এলাকাবাসী। 

সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার সাতবারের সংসদ সদস্য। গত মেয়াদে তিনি জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। 

নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া মৌলভীবাজারের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এর আগে সপ্তম জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ, অষ্টম সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও নবম জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ১৯৯১ সাল থেকে ২০২৪ পর্যন্ত টানা সাতবার এই আসনে সংসদীয় আসনে বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। 

বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, প্রাজ্ঞতা, বর্ষীয়ান রাজনীতিবিদ, দলের প্রতি একাগ্রতা ও আনুগত্য, এলাকার উন্নয়ন, শিক্ষাবিদ বিবেচনায় তাঁকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়