চট্টগ্রাম প্রতিনিধি
৬০ ভরি স্বর্ণসহ পাচারকারী গ্রেপ্তার
চট্টগ্রামে বুধবার রাতে স্টেশন থেকে ৬০ ভরি স্বর্ণসহ কনক চন্দ্র বণিক (৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। উদ্ধারকৃত এসব স্বর্ণের বাজারমূল্য ৩৩ লাখ ৩৪ হাজার ৩৭৫ টাকা।
জানা গেছে, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৯ নম্বর প্লাটফর্ম থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কনক চন্দ্র ফেনী সদর থানার তরনী কুমার বণিকের ছেলে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, প্লাটফর্মে পুলিশি টহল দেখে কনক পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে দুই পায়ের সাথে বাধা অবস্থায় তিনটি স্বর্ণের বার, একটি চেইন ও ব্রেসলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বারসহ এসব স্বর্ণের ওজন ৬০ ভরি ১০ আনা। তবে এসব স্বর্ণের কোন কাগজপত্র দেখাতে পারেনি কনক।
ওসি জানিয়েছেন, গ্রেপ্তার কনক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সে জানিয়েছে, স্বর্ণ গলিয়ে এগুলোকে বারে রূপান্তিত করা হয়েছে। এগুলো ফেনী সীমান্ত দিয়ে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তার সাথে হাজারী লেইনের একটি চক্র চোরাকারবারির মাধ্যমে সরকারি শুল্ক ফাঁকি দিতে কারখানায় স্বর্ণের অলংকার গলিয়ে পাচার করে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024









