ঢাকা, সোমবার   ২৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ২৫ মে ২০২৬

যমুনা সেতুর পূর্বপ্রান্তে ভ`য়া`বহ সড়ক দুর্ঘটনা, নি`হ`ত ১৫

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপ্রান্তে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার ভোরে যমুনা সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রোহানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি রডবোঝাই ট্রাক ভোর প্রায় ৫টার দিকে সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এস এম হুমায়ুন কারনায়েক জানান, ট্রাক উল্টে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন— নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানোর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন (৪৫) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাইদুলের ছেলে সারিকুল (২৫)।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান জানান, হাসপাতালে ১৫ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া মুমূর্ষু অবস্থায় আরও চারজনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়