ঢাকা, বুধবার ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩


মৌলভীবাজারে দুগ্ধ দিবস পালন

মৌলভীবাজারে দুগ্ধ দিবস পালন

মৌলভীবাজারে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। বুধবার (১ জুন) জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। 

বুধবার, ১ জুন ২০২২, ১৯:৪১

মৌলভীবাজার জেলা পরিষদে ব্যাংকিং সেবা উদ্বোধন

মৌলভীবাজার জেলা পরিষদে ব্যাংকিং সেবা উদ্বোধন

মৌলভীবাজার জেলা পরিষদে ব্যাংকিং সেবা কার্যক্রম চালু হয়েছে। ইউসিবিএল-এর বুথ উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম চালু হয়। জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বুধবার (১ জুন) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সাথে জেলা পরিষদের সীমানা প্রাচীরের সৌন্দর্য্যবর্ধন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। 

বুধবার, ১ জুন ২০২২, ১৯:২৪

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাটে ইসিএ জোন ও ইজারাবিহীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি ও বলগেট জাহাজ চলাচল বন্ধ এবং নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন পশ্চিম আলীরগাও ইউনিয়নবাসী। বুধবার বিকেলে উপজেলার পশ্চিম আলীরগাও ইউনিয়নের বাংলাবাজার মুকতলায় গোয়াইন নদীর পাড়ে এ মানববন্ধন কর্মস‚চি পালিত হয়।

বুধবার, ১ জুন ২০২২, ১৯:১৩

জুড়ী সীমান্তে মানসিক ভারসাম্যহীন মহিলাকে হস্তান্তর করেছে বিএসএফ

জুড়ী সীমান্তে মানসিক ভারসাম্যহীন মহিলাকে হস্তান্তর করেছে বিএসএফ

বাংলাদেশের মানসিক ভারসাম্যহীন এক মহিলা আনমনে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। পরে মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে ওই মহিলাকে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জানা যায়, উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকার মংরু মুন্ডার মেয়ে পূর্ণিমা মুন্ডা (২৬) প্রায় দুই বছর থেকে মানসিক রোগে ভোগছিল। গত ২৪ মে থেকে পূর্ণিমা নিখোঁজ ছিল। এ বিষয়ে ২৮ মে জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী করে তার পরিবার।

বুধবার, ১ জুন ২০২২, ১৮:৩২

শাবি’র সৈয়দ মুজতবা আলী হলে নতুন ৬ সহকারী প্রভোস্ট

শাবি’র সৈয়দ মুজতবা আলী হলে নতুন ৬ সহকারী প্রভোস্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে নতুন ৬ জন সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তারা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার, ১ জুন ২০২২, ১৬:৫৬

কুলাউড়ায় তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

কুলাউড়ায় তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাস্থ্য বিভাগের বৈধ অনুমোদন ছাড়া পরিচালিত তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

বুধবার, ১ জুন ২০২২, ১৩:৪০

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে মৌলভীবাজারে মতবিনিময়

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে মৌলভীবাজারে মতবিনিময়

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে মৌলভীবাজার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই মতবিনিময় সভার আয়োজন করে। 

মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১৯:১৯

মৌলভীবাজারে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

মৌলভীবাজারে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

সুস্বাস্থের জন্য তামাকমুক্ত পরিবেশ গড়ার তাগিদ নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২২। এ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১৭:৫৪

রাজনগরে বালু তোলার সময় স্বেচ্ছাসেবক দল নেতা আটক, ৫ দিনের সাজা

রাজনগরে বালু তোলার সময় স্বেচ্ছাসেবক দল নেতা আটক, ৫ দিনের সাজা

মৌলভীবাজারের রাজনগরে বালু তোলার সময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. পায়েল ওরফে পায়েল আহমদকে (৪০) আটক করা হয়েছে। পরে ভাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১৭:৪৪

কমলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কমলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে ২৮০পিস ইয়াবা,৩ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ আব্বাস মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়।

মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১৬:৫৬

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন কমলগঞ্জের আহমদ সিরাজ

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন কমলগঞ্জের আহমদ সিরাজ

৩০ মে সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক ভাবে ৬৪ জেলার গুনী সাংবাদিক ও ১১ জন অনুসন্ধানী সাংবাদিককে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা তুলে দেয়া হয়। মৌলভীবাজার জেলার একমাত্র প্রবীন সাংবাদিক হিসাবে এ সম্মাননায় ভূষিত হন আহমদ সিরাজ। অনুষ্ঠানে আহমদ সিরাজ কে ১ লাখ টাকার চেক, ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১৬:৪৬

বন্যা দুর্গতদের ঘরে আহবাবুর চেয়ারম্যানের ত্রাণ

বন্যা দুর্গতদের ঘরে আহবাবুর চেয়ারম্যানের ত্রাণ

আহবাবুর রহমান খান শিশু বলেন, চাল, ডাল, তেলসহ কিছু নিত্যপণ্যের পাশাপাশি আমরা ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবা নিয়েও কাজ করছি। বন্যার পানি নেমে যাওয়ার পর মানুষদের রোগবালাই থেকে মুক্ত করতে আমাদের অনুরোধে খান ফ্যামিলি ফাউন্ডেশন চিকিৎসাসেবা নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে। আমরা আশা করি এলাকার সামর্থ্যবানরা এক্ষেত্রেও এগিয়ে আসবেন।

সোমবার, ৩০ মে ২০২২, ২৩:৩৮

খাসিয়া পুঞ্জি পরিদর্শনে কাপেং ফাউন্ডেশন
পান জুম দখল ও খাসি আদিবাসীদের ওপর হামলা

খাসিয়া পুঞ্জি পরিদর্শনে কাপেং ফাউন্ডেশন

মৌলভীবাজারের কুলাউড়ার ডলুছড়া খাসিয়া পুঞ্জিতে সম্প্রতিকালে বন বিভাগ ও স্থানীয় প্রভাবশালী কর্তৃক সামাজিক বনায়ন এর নামে পান জুম দখল ও খাসি আদিবাসীদের ওপর হামলার ঘটনায় দিনব্যাপী খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেছে বেসরকারি সংগঠন কাপেং ফাউন্ডেশন।

সোমবার, ৩০ মে ২০২২, ২২:৫৪

বিয়ানীবাজারে বৈধ কাগজপত্র না থাকায় দুটি ডায়াগনস্টিক বন্ধ, জরিমানা

বিয়ানীবাজারে বৈধ কাগজপত্র না থাকায় দুটি ডায়াগনস্টিক বন্ধ, জরিমানা

বিয়ানীবাজার উপজেলায় বৈধ কাগজপত্র না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একটি  ডায়াগনস্টিক সেন্টার ও একটি ক্লিনিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে আট হাজার টাকা।

সোমবার দুপুরে পৌর শহরের হাসপাতাল রোডের ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক নুরের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বিয়ানীবাজার থানার এসআই যীশু দত্তের নেতৃত্বে একদল পুলিশ।

সোমবার, ৩০ মে ২০২২, ২১:০৮

সুনামগঞ্জের ইকবাল কাগজী পেলেন ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড’

সুনামগঞ্জের ইকবাল কাগজী পেলেন ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড’

‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করেছেন সুনামগঞ্জের নিভৃতচারী লেখক ও কবি ইকবাল কাগজী। সোমবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)তে হাওর-ভাটির এই গুণী সাংবাদিককে সম্মাননা প্রদান করে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রæপ। ইকবাল হোসেন কাগজীসহ দেশের আরও ৬৩ জেলার ৬৩ জন গুণী সাংবাদিক এই সম্মাননা পেয়েছেন।

সোমবার, ৩০ মে ২০২২, ২০:৩৮

কুলাউড়া পৌরসভার প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

কুলাউড়া পৌরসভার প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

কুলাউড়া পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রাক-বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষক মনির হোসেন মোল্লা।

সোমবার, ৩০ মে ২০২২, ২০:২৮

জুড়ীতে আইন অমান্যের দায়ে দু’টি প্রাইভেট হাসপাতালকে জরিমানা

জুড়ীতে আইন অমান্যের দায়ে দু’টি প্রাইভেট হাসপাতালকে জরিমানা

মৌলভীবাজারের জুড়ীতে আইন অমান্যের দায়ে দু’টি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় ও সিভিল সার্জনের অফিস, মৌলভীবাজার কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

সোমবার, ৩০ মে ২০২২, ২০:২১

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড়লেখায় আলোচনা সভা অনুষ্ঠিত

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড়লেখায় আলোচনা সভা অনুষ্ঠিত


বড়লেখা উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।

সোমবার, ৩০ মে ২০২২, ১৯:০৬

ফরেস্ট ও এগ্রো সেক্টরে অবদান রাখায় শাবিতে ৪ জনকে সম্মাননা

ফরেস্ট ও এগ্রো সেক্টরে অবদান রাখায় শাবিতে ৪ জনকে সম্মাননা

গত ২৯ মে রোববার সকাল ১১ টায় শাবিতে বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট এসোসিয়েশন (বাপসা) এর আয়োজনে ফরেস্ট ও এগ্রো সেক্টরে বিশেষ অবদান রাখায় দেশের ৪ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

সিলেটের সুগন্ধা নার্সারির মালিক মোঃ দেলওয়ার হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত অপর ৩ জন হলেন, বিডি ক্রিয়েশনের মোস্তফা আহমেদ পিয়াস, ফার্ম ভেলী এগ্রোর হাফিজুর রহমান মনির ও প্যারামাউন্ট এগ্রোর সুলতান মাহমুদ।

সোমবার, ৩০ মে ২০২২, ১৮:৫২

শ্রীমঙ্গলে প্যাকটা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে প্যাকটা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ড ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল টিআইবি’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার, ৩০ মে ২০২২, ১৮:৪৬

ছাতকে ভাঙ্গা কালভার্ট, যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখো মানুষকে

ছাতকে ভাঙ্গা কালভার্ট, যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখো মানুষকে

সুনামগঞ্জের ছাতকে একটি ভাঙ্গা কালভার্টের কারণে লাখো মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুরাতন কালভার্ট ভেঙ্গে নতুন কালভার্ট তৈরি করতে ইতোমধ্যে প্রায় ৫ মাস অতিবাহিত হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের চরম অবহেলার ফলে লাখো মানুষের দুর্ভোগ আরো দীর্ঘ হওয়ার সম্ভাবনা দেখছেন এলাকাবাসী।

সোমবার, ৩০ মে ২০২২, ১৮:৪৩

অতিরিক্ত দামে সেবা প্রদান করায় জুড়িতে ২ টি প্রাইভেট হাসপাতালকে জরিমানা

অতিরিক্ত দামে সেবা প্রদান করায় জুড়িতে ২ টি প্রাইভেট হাসপাতালকে জরিমানা

মৌলভীবাজার জেলায় জুড়ী উপজেলার ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালের ওটির মধ্যে ও ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যাওয়া, অতিরিক্ত দামে সেবা প্রদান করা, নিয়ম বহির্ভূত রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এ জরিমানা করা হয়।

সোমবার, ৩০ মে ২০২২, ১৮:৩৬

মৌলভীবাজারে বজ্রপাতসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

মৌলভীবাজারে বজ্রপাতসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

মৌলভীবাজারসহ সিলেট বিভাগে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচদিন মৌলভীবাজারসহ সিলেট বিভাগ এবং দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাবে। থাকবে রোদ-বৃষ্টির খেলা।

সোমবার, ৩০ মে ২০২২, ১৮:২৬

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন : এম নাসের রহমান
মৌলভীবাজার জেলা বিএনপির আলোচনা সভা

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন : এম নাসের রহমান

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়েছিলেন জিয়াউর রহমান। অর্থাৎ এই সীমানার মধ্যে যারা আছে সবাই বাংলাদেশি। সবাইকে একতাবদ্ধ করার জন্য জিয়াউর রহমান দেশের উন্নয়নের ভাবনা দিয়েছেন।

সোমবার, ৩০ মে ২০২২, ১৮:১৫

কমলগঞ্জে ছেলের রডের আঘাতে বাবার মৃত্যু, মা আহত

কমলগঞ্জে ছেলের রডের আঘাতে বাবার মৃত্যু, মা আহত

মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের রডের আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার, ৩০ মে ২০২২, ১৮:০১

হবিগঞ্জে দুইদিনে বন্ধ হলো ১৮ অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক

হবিগঞ্জে দুইদিনে বন্ধ হলো ১৮ অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক

স্বাস্থ্য অধিদপ্তরের আলটিমেটাম শেষ হওয়ার পর দেশের সব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নামে কর্তৃপক্ষ। এরই জেরে গত দুইদিনে হবিগঞ্জে ১৮টি অনিবন্ধিত বেসরকারি হাসপতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার, ৩০ মে ২০২২, ১৪:৫৩

কমরেড সৈয়দ আবু জাফর আহমদ এর তৃতীয় মৃত্যবার্ষিকী পালিত

কমরেড সৈয়দ আবু জাফর আহমদ এর তৃতীয় মৃত্যবার্ষিকী পালিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড সৈয়দ আবু জাফর আহমদ এর তৃতীয় মৃত্যবার্ষিকী পালিত হয়েছে মৌলভীবাজারে।

সোমবার, ৩০ মে ২০২২, ০০:১৮

মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে মৌলভীবাজারে ব্র্যাকের আলোচনা সভা

মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে মৌলভীবাজারে ব্র্যাকের আলোচনা সভা

ছাত্রীদের মাসিক স্বাস্থ্যবিধি (পিরিয়ড) নিয়ে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিপাদ্য ছিলো- ২০৩০ সালের মধ্যে মাসিক'কে জীবনের একটি স্বাভাবিক বিষয়ে পরিণত করা। রোববার (২৯ মে) মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির আয়োজনে বাহারমর্দন জয়গুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার, ৩০ মে ২০২২, ০০:০০

‘চুনারুঘাটে ছাত্রদল কর্মীদের মিছিলে বাধা দেয়ায় পুলিশের উপর হামলা’

‘চুনারুঘাটে ছাত্রদল কর্মীদের মিছিলে বাধা দেয়ায় পুলিশের উপর হামলা’

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ জানান, উপজেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের মধ্যবাজারে আসলে পুলিশ বাধা দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রয়ণে আনতে পুলিশ এ সময় ৪ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এতে আমাদের চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
 

রোববার, ২৯ মে ২০২২, ২৩:২০

আন্তর্জাতিক কারাতে বিচারক জুয়েল সেনসির মৃত্যুবার্ষিকী পালন

আন্তর্জাতিক কারাতে বিচারক জুয়েল সেনসির মৃত্যুবার্ষিকী পালন

আন্তর্জাতিক কারাতে বিচারক ও কারাতে জগতে বাংলাদেশের গৌরবের উজ্জ্বল তারকা হুমায়ুন কবির জুয়েলের মৃত্যুর দুই বছর পার হলো। 'জুয়েল সেনসি' হিসেবে কারাতেপ্রেমীদের কাছে জনপ্রিয় এই আজীবন কারাতে ফাইটারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারে পালিত হয়েছে।

রোববার, ২৯ মে ২০২২, ২১:৫৩

সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়