Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১ ১৪৩২


১০ উইকেটে নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত
এশিয়া কাপ

১০ উইকেটে নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত

বৃষ্টির কারণে ২৩ ওভারে নেমে আসে খেলার দৈর্ঘ্য। ভারতের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রানের। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শুভমান গিলের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৭ বল হাতে রেখেই নেপালকে গুঁড়িয়ে দেয় তারা। ডিএলএস মেথডে ১০ উইকেটের দাপুটে জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করলো রোহিত শর্মার দল। অন্যদিকে প্রথমবার এশিয়ার মঞ্চে এসে খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে নেপালকে। এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২৩৮ রানের বড় ব্যবধানে হারে তারা।

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৪

এশিয়া কাপ: ভারতকে ২৩১ রানের টার্গেট দিয়েছে নেপাল

এশিয়া কাপ: ভারতকে ২৩১ রানের টার্গেট দিয়েছে নেপাল

জিতলেই সুপার ফোর নিশ্চিত। ভারত-নেপাল দুই দলের সামনে একই সমীকরণ। এই সমীকরণ সামনে রেখে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের মুখোমুখি প্রথমবার এশিয়া কাপে সুযোগ পাওয়া নেপাল। এমন ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং করতে নেমে ৪৮.২ ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ নেপাল। ফলে ভারতের টার্গেট দাঁড়ায় ২৩১ রান। 

সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৩

ভারত বনাম নেপাল লাইভ ম্যাচ | Asia Cup Live

ভারত বনাম নেপাল লাইভ ম্যাচ | Asia Cup Live

ভারত বনাম নেপাল লাইভ ম্যাচ শুরু হয়ে গেছে ৩ টা ৩০ মিনিটে। যারা এখন পর্যন্ত India Vs Nepal Live Match দেখতে পারতেছেন না তারা প্রতিবেদন থেকে লাইভ ম্যাচ নিন। আর উপভোগ করে নিন জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট গুলো।

সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৪

ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live

ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live

এখন দেখানো হচ্ছে ভারত বনাম নেপাল লাইভ স্কোর। সরাসরি উপভোগ করতে চাচ্ছেন তারা আমাদের প্রতিবেদনের থেকে দেখে নিন বলের আপডেট স্কোর। কেননা আমাদের এই প্রতিবেদনে সরাসরি দেখানো হচ্ছে ভারত বনাম নেপাল লাইভ ম্যাচ এবং India Vs Nepal Live Score.

সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৪

গাদ্দাফি স্টেডিয়ামের সেঞ্চুরিয়ানদের তালিকায় শান্ত-মিরাজের নাম 

গাদ্দাফি স্টেডিয়ামের সেঞ্চুরিয়ানদের তালিকায় শান্ত-মিরাজের নাম 

পাকিস্তানের লাহোরে অবস্থিত গাদ্দাফি স্টেডিয়ামে নতুন এক ছাপ এঁকে দিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার। রোববার রেকর্ড করা ম্যাচে আফগানদের বিশাল ব্যাবধানে হারিয়ে এই স্টেডিয়ামেই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বাঁচা-মরার এই ম্যাচের প্রধান দুই যোদ্ধা ছিলেন শান্ত-মিরাজ।

সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪২

আফগান বধ; ৮৯ রানের জয় পেল বাংলাদেশ

আফগান বধ; ৮৯ রানের জয় পেল বাংলাদেশ

স্কোরবোর্ড অনুযায়ী আফগানিস্তানের দরকার ছিল ৩৩৫ রান। আর বাংলাদেশের জন্য লক্ষ্য ছিল বড় ব্যবধানের জয়। ৩৩৪ রানের বড় সংগ্রহের পর সমীকরণ ছিল সহজ। এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে হলে কেবল জয় পেলেই হতো না, একইসঙ্গে নজর ছিল রানরেটের দিকেও। হাতের নাগাল থেকে প্রায় ছুটে যাওয়া ম্যাচে সেই কাজটাই মনে হচ্ছিল অসম্ভব। কিন্তু বাংলাদেশ ম্যাচে ফিরেছে। বড় ব্যবধানের জয় নিশ্চিত করেছে সুপার ফোরের অংশগ্রহণ। 

রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪১

আফগান শিবিরে প্রথম আঘাত 

আফগান শিবিরে প্রথম আঘাত 

হারলেই টুর্নামেন্ট শেষ। এর থেকে চাপের বাক্য বোধহয় একটা দলের জন্য হতে পারে না। এমন চাপ নিয়েই আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে সেই চাপ সামলে রানের পাহাড় গড়েছে টাইগাররা। ৩৩৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে আফগানিস্তান।

রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৬

আফগানদের সামনে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ
বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর

আফগানদের সামনে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ

পাঁচ বছর বছর ওয়ানডে ক্রিকেটে ওপেনিং করতে নামা মেহেদি হাসান মিরাজ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। শতক হাঁকিয়েছেন এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তও। মিরাজ-শান্তর সেঞ্চুরির পর শেষদিকে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করেছ বাংলাদেশ।

রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩২

ওপেনিংয়ে নেমেই সেঞ্চুরি, মিরাজের মাইলফলক 

ওপেনিংয়ে নেমেই সেঞ্চুরি, মিরাজের মাইলফলক 

দলের সবাই যখন হাল ছেড়ে দেয়, তখনও জয়ের চিন্তায় থাকে সে। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়ে এমনই এক মন্তব্য করেছিলেন ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। স্পিন অলরাউন্ডার মিরাজ এর আগেও চাপের মুখে দলকে সামলে রেখেছেন। আজকেও দলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিয়েছেন আস্থার প্রতিদান।

রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১২

বাংলাদেশে বনাম আফগানিস্তান : মিরাজের ৫০!

বাংলাদেশে বনাম আফগানিস্তান : মিরাজের ৫০!

ওয়ানডে ক্যারিয়ারে আজকের আগে একবারই ওপেনিংয়ে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে। সেবার প্রথম ম্যাচেই হাতে চোট পেয়েছিলেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টের ফাইনালে সবাইকে অবাক করে দিয়ে ভারতের বিপক্ষে লিটন দাসের সঙ্গে উদ্বোধনীতে নামানো হয় মিরাজকে। 

রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৩

এশিয়া কাপ : তিন অঙ্ক ছুঁয়েছে বাংলাদেশ

এশিয়া কাপ : তিন অঙ্ক ছুঁয়েছে বাংলাদেশ

আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। তাই টুর্নামেন্টে টিকে থাকতে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।

রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৩

আজ আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ

আজ আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ

হারলেই এশিয়া কাপ শেষ। এমন সমীকরণের ম্যাচে আগামীকাল (রোববার) মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। পাহাড়সম চাপ নিয়ে নামলেও, আফগানদের কাছে নেতিবাচক ফল তাদের বিদ্ধ করবে সমালোচনার কঠিন বিষে। এমন অবস্থায় ম্যাচটি জিতে সুপার ফোরের পথ সুগম করতে চাইবে টাইগাররা। যদিও এরপর তাদের সমীকরণ মেলাতে হতে পারে।

রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০২

ভারত-পাকিস্তান : দুই চিরপ্রতিপক্ষের লড়াইয়ে জয় হয়েছে বৃষ্টির!

ভারত-পাকিস্তান : দুই চিরপ্রতিপক্ষের লড়াইয়ে জয় হয়েছে বৃষ্টির!

ভারতের ইনিংস শেষ হওয়ার পর পরই শুরু হয় বৃষ্টি। মিনিট দশেকের বৃষ্টির পর কভার সরানো হয়। ক্রিকেটাররাও মাঠে নামেন শরীর গরম করতে। আম্পায়াররাও মাঠ পর্যবেক্ষণ করেন। সবকিছু দেখে মনে হয়েছিল মিনিট বিশেকের মধ্যেই খেলা আবারও মাঠে গড়াবে। কিন্তু এমন সময়ই পাল্লেকেল্লেতে আরেক দফায় বেরসিক বৃষ্টি। আর তাতেই দুই চিরপ্রতিপক্ষের লড়াইয়ে জয় হয়েছে বৃষ্টির।

রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৮

পাকিস্তানের বিপক্ষে ২৬৬ রানে থামলো ভারত

পাকিস্তানের বিপক্ষে ২৬৬ রানে থামলো ভারত

বলা হয়, যে ব্যাটারের অভিজ্ঞতা যত বেশি, মানসিকভাবে সে তত বেশি শক্তিশালী হয়। কিন্তু দুই চিরপ্রতিপক্ষের লড়াইয়ে ভারতের ব্যাটাররা সেটা প্রামণ করতে পারলেন না। বিশেষ করে রোহিত শর্মা-বিরাট কোহলি। এই দুই অভিজ্ঞ ব্যাটার দলটার ব্যাটিংয়ের সবচেয়ে বড় দুই স্তম্ভ। অথচ হাইভোল্টেজ এই ম্যাচে চাপেই যেন শেষ তারা! অন্তত তাদের ব্যাটিং দেখে তাই মনে হয়েছে। অভিজ্ঞদের ব্যর্থতার দিনে দলটার হাল ধরেন ইশান কিষান-হার্দিক পান্ডিয়া। এই দুই জনের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত লড়াই করার পুঁজি পেয়েছে ভারত।

শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪০

ঘুরে দাঁড়িয়েছে ভারত!

ঘুরে দাঁড়িয়েছে ভারত!

পাকিস্তানি বোলারদের তোপে ধুঁকছিল ভারত। ৬৬ রান তুলতে শীর্ষ ৪ ব্যাটার সাজঘরে। তবে সেখান থেকে ইশান কিশান আর হার্দিক পান্ডিয়ার জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যান ইন ব্লুরা।

শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪১

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা

ভারত ব্যাটিংয়ে নামার সময়ও আকাশ পরিষ্কার ছিল। দেখে মনে হয়েছে অন্তত কয়েক ঘন্টা আর বৃষ্টি হবে না। কিন্তু ৩০ মিনিটও খেলা হলো না। তার আগেই বৃষ্টির হানা। পঞ্চম ওভার চলাকালেই বন্ধ হয়ে গেছে খেলা।

শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৯

ভারত বনাম পাকিস্তান লাইভ স্কোর

ভারত বনাম পাকিস্তান লাইভ স্কোর

অনুষ্ঠিত হচ্ছে ভারত বনাম পাকিস্তান লাইভ স্কোর ম্যাচ। টানটান উত্তেজনা নিয়ে চলমান রয়েছে India Vs Pakistan Live Score. যারা সরাসরি ভিডিও দেখতে পারছেন না তারা আমাদের এখান থেকে স্কোরটি লাইভ দেখে নিন এখনই। তাহলে খুব সহজে পেয়ে যাবেন ক্রিকেটের আপডেট তথ্য।

শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩১

এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে আজ মাঠে নামছে ভারত-পাকিস্তান

এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে আজ মাঠে নামছে ভারত-পাকিস্তান

এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। ইতোমধ্যে ভারতের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। রোহিতদের বিপক্ষে অপরিবর্তিত অর্থাৎ নেপালের সঙ্গে খেলা একাদশ নিয়েই মাঠে নামবেন বাবর আজমরা।

শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৭

এশিয়া কাপ : পাকিস্তানে পা রাখল বাংলাদেশ

এশিয়া কাপ : পাকিস্তানে পা রাখল বাংলাদেশ

হারের ক্ষত না ভুলতেই দরজায় উঁকি দিচ্ছে নতুন চ্যালেঞ্জ। তবে বাংলাদেশের এবারের চ্যালেঞ্জ অবশ্য আরও কঠিন, যাকে বলা চলে বাঁচা-মরার লড়াই। আগামী রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। এটি এশিয়া কাপের গ্রুপপর্বে সাকিবদের শেষ ম্যাচ, জয় না পেলে শেষ হতে পারে তাদের টুর্নামেন্ট যাত্রাও।

শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৪

এশিয়া কাপ : ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে শঙ্কা!

এশিয়া কাপ : ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে শঙ্কা!

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই ছাপিয়ে যার ঢেউ আছড়ে পড়ে দর্শকদের মধ্যেও। আরও একবার সেই রোমাঞ্চের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। আজ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। কিন্তু সব উত্তেজনায় বাধ সাধতে পারে বৃষ্টি।

শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১

ব্যাটিংয়ে নিজেদের দুর্বলতা আবারও প্রদর্শন করলো বাংলাদেশ 

ব্যাটিংয়ে নিজেদের দুর্বলতা আবারও প্রদর্শন করলো বাংলাদেশ 

এশিয়া কাপ ২০২৩ এর ১৭তম আসরে অনেক স্বপ্ন নিয়েই খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট। সাকিব আল হাসানের নেতৃত্বে দলটি আজ শ্রীলঙ্কার বিপক্ষে আসরের প্রথম ম্যাচটি খেলতে নেমেছিলো। কিন্তু আবারও সেই ব্যর্থতার দৃশ্য।

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ১৯:৪১

শান্তর পঞ্চাশ, ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের ১০০  

শান্তর পঞ্চাশ, ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের ১০০  

এশিয়া কাপ ২০২৩ এ নিজেদের প্রথম ম্যাচ খেলতে শ্রীংকার বিপক্ষে মাঠে নেমেছে  বাংলাদেশ। যেখানে ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে উইকেটে থিতু হয়েও সাজঘরে ফিরতে হয়েছে তাওহীদ হৃদয়।

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ১৭:৩৬

অভিষেকে ব্যর্থ তানজিদ, ফিরে গেলেন শূন্য রানে

অভিষেকে ব্যর্থ তানজিদ, ফিরে গেলেন শূন্য রানে

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে আজ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ। খেলার শুরু থেকেই আলোচনায় ছিলেন আজ দলের হয়ে অভিষেক হওয়া তানজিদ হাসান। নতুন এই ব্যাটারকে নিয়েও আশাও ছিলেন অনেক।

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ১৫:৫০

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সাকিব 

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সাকিব 

আজ শ্রীলঙ্কার ক্যান্ডিতে স্বাগতিকদের বিপক্ষের ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ ২০২৩ আসরের সফর শুরু হচ্ছে। 

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ১৫:২৪

বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ স্কোর দেখুন

বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ স্কোর দেখুন

এশিয়া কাপ বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ স্কোর নিয়ে হাজির হয়েছে আজকে আমরা এই প্রতিবেদনে। কারণ বেলা 3:30 মিনিট হতে শুরু হয়ে যাচ্ছে এই এশিয়া কাপ টুর্নামেন্ট। যারা লাইভ স্কোর দেখতে ইচ্ছুক তারা আমাদের আর্টিকেলটি পড়ে লাইভ স্কোর দেখে ফেলুন।

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ১৪:১৬

এশিয়া কাপ : আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

এশিয়া কাপ : আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নেপাল-পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বহুল প্রতীক্ষিত হাইব্রিড মডেলের এশিয়া কাপ। বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসান বাহিনী। ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ১০:৩৭

জয় দিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
২৩৮ রানের বিশাল ব্যবধানে জয়

জয় দিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

এশিয়া কাপের ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পেল পাকিস্তান। টুর্নামেন্টে প্রথমবার খেলার সুযোগ পাওয়া নেপালকে ১০৪ রানে গুঁড়িয়ে দিয়ে বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান।

বুধবার, ৩০ আগস্ট ২০২৩, ২২:২২

এশিয়া কাপ ক্রিকেট লাইভ স্কোর ২০২৩

এশিয়া কাপ ক্রিকেট লাইভ স্কোর ২০২৩

আপনি কি এশিয়া কাপ ক্রিকেট লাইভ স্কোর ২০২৩ দেখতে চাচ্ছেন? কিন্তু কোন উপায়ে লাইভ স্কোর দেখতে পারছেন না। তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য উত্তম। আর্টিকেলটির মাধ্যমে আপনারা কিভাবে লাইভ স্কোর দেখবেন অনলাইনে উপস্থাপন করবে এখন।

বুধবার, ৩০ আগস্ট ২০২৩, ২১:৪০

পাকিস্তান শিবিরে নেপালের আক্রমণ, ২৫ রানে নেই ২ উইকেট

পাকিস্তান শিবিরে নেপালের আক্রমণ, ২৫ রানে নেই ২ উইকেট

পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে আজ শুরু হয়েছে এশিয়া কাপ ২০২৩ এর ১৭তম আসরচ। উদ্বোধনী ম্যাচে টস হেরে ফিল্ডিং করতে নেমেছে ক্রিকেট বিশ্বের নতুন মুখ নেপাল।

বুধবার, ৩০ আগস্ট ২০২৩, ১৬:১৩

এশিয়া কাপ ২০২৩: টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপ ২০২৩: টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে আজ শুরু হলো এশিয়া কাপ ২০২৩ এর ১৭তম আসরটি। উদ্বোধনী ম্যাচে টস হেরে ফিল্ডিং করতে নেমেছে ক্রিকেট বিশ্বের নতুন মুখ নেপাল। 

বুধবার, ৩০ আগস্ট ২০২৩, ১৫:৪৯

সর্বশেষ
জনপ্রিয়