মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে লাল-সবুজরা
আজ হারলেই সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যেত জামাল ভূঁইয়াদের। ব্যাঙ্গালুরুর শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে কার্যত বাঁচা-মরার ম্যাচে খেলতে নামা বাংলাদেশ প্রথমে পিছিয়ে পড়লেও দ্রুত দারুণভাবে ঘুরে দাঁড়ায়। প্রথম ম্যাচে লেবাননের কাছে ০-২ গোলে হারের পর মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে লাল-সবুজরা।
রোববার, ২৫ জুন ২০২৩, ২৩:৩৯
এমবাপেকে পিএসজি ছাড়ার পরামর্শই দিয়েছেন মেসি
বিশ্বকাপজয়ী লিওনেল মেসি পিএসজির সাথে দুই বছরের সম্পর্ক চুকিয়ে বেঁছে নিয়েছেন নতুন গন্তব্য। আমেরিকার পেশাদার ফুটবল লিগ এমএলএসের দল ইন্টার মিয়ামিকে করেছেন পরবর্তী ঠিকানা। ফরাসি ক্লাব থেকে বিদায় নেয়ার আগে সতীর্থ কিলিয়ান এমবাপেকে পরামর্শও দিয়েছেন তিনি। আর তাতে তরুণ তারকাকে ফ্রেঞ্চ ক্লাবটি ছাড়ার কথাই বলেছেন আলবিসেলেস্তে অধিনায়ক।
শুক্রবার, ২৩ জুন ২০২৩, ১২:০৭
২ গোলে হেরে সাফ শুরু বাংলাদেশের
এবছর অনেক স্বপ্ন আর মিশন নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের আসরে অংশ নিয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল। কিন্তু লেবাননের বিপক্ষে আসরের প্রথম ম্যাচেই ২ গোলে হেরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩, ১৮:৪৫
বার্সায় যোগ দিচ্ছেন গুন্দোয়ান
পেপ গার্দিওলার সব প্রচেষ্টা বিফলে যাচ্ছে বলেই মনে হচ্ছে। ম্যানচেস্টার সিটি কোচ ধরে রাখতে পারছেন না তার ট্রেবল জয়ী দলের অধিনায়ককে। বিবিসি ও স্কাই স্পোর্টসের খবর, ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার ফ্রি ট্রান্সফারে নাম লেখাচ্ছেন বার্সেলোনায়।
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩, ১১:৩৫
বিসিবি থেকে ১০ লাখ টাকার বিশেষ সম্মাননা পেলেন মুশফিক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মিস্টার ডিপেন্ডেবল হিসেবে পরিচিত উইকেট কিপার-ব্যাটার মুশফিকুর রহিম। জানা গেলো বিসিবি থেকে এবার বিশেষ এক সম্মাননা পেয়েছেন এই ক্রিকেটার।
সোমবার, ১৯ জুন ২০২৩, ১৯:৩৭
নেশন্স লিগ চ্যাম্পিয়ন স্পেন
নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। কিন্তু লড়াইয়ের ধরনে তেমন কোনো পরিবর্তন এলো না। আক্রমণ-পাল্টা আক্রমণ চলল ঠিকই; কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষককে যথেষ্ট পরীক্ষায় ফেলতে পারল না কোনো দল। অবশেষে টাইব্রেকারে বাজিমাত করল স্পেন। উনাই সিমোনের অসাধারণ নৈপুণ্যে ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নেশন্স লিগের শিরোপা জিতল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
সোমবার, ১৯ জুন ২০২৩, ১০:৪৮
টেস্ট ক্রিকেটে বড় জয়ের রেকর্ড বাংলাদেশের!
আফগানিস্তানের বিপক্ষে এর আগে সাদা পোশাকের প্রথম দেখাতেই পরাজিত হয়েছিল বাংলাদেশ। ২০১৯ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশকে তারা বড় ব্যবধানে হারিয়েছিল। সেই আফগানিস্তানের বিপক্ষেই এবার লিটন দাসের দল আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে। একমাত্র টেস্ট খেলতে এসে ৫৪৬ রানের পাহাড়সম ব্যবধানে হারের স্বাদ পেয়েছে আফগানরা। পাঁচ দিনের টেস্ট ম্যাচ শুরু হওয়ার পর ক্রিকেটবিশ্ব এত বড় জয় আর দেখেনি।
শনিবার, ১৭ জুন ২০২৩, ১৫:১২
আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে দল ঘোষণা
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট সিরিজটি শেষ হয়েছে। আসন্ন ওয়ান ডে সিরিজকে সামনে রেখে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার, ১৭ জুন ২০২৩, ১৪:৫৭
চেলসিতে নতুন ভূমিকায় দেখা যাবে এনজোকে
কাতার বিশ্বকাপের উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন এনজো ফার্নান্দেজ। এরপর বেনফিকা থেকে রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ডে চেলসির সঙ্গে চুক্তি করেছেন এই তরুণ। কিন্তু শীতকালীন মৌসুমে ব্লুজ শিবিরে এসে খুব ভালো তিনি খেলেননি।
শনিবার, ১৭ জুন ২০২৩, ১১:০৪
ঢাকা টেস্টে নেমেই বিধ্বস্ত আফগানিস্তান
রাজধানী ঢাকার মিরপুরে চলছে আফগানিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট সিরিজ। সিরিজের প্রথম দিনে ব্যাট করতে নেমে শান্ত-জয়ের দারুণ সেঞ্চুরিতে তিনশোর অধিক রান সংগ্রহ করে বাংলাদেশ।
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩, ১৫:৪৯
দ্বিতীয় দিনে ৭ ওভারে সাজঘরে বাংলাদেশ
ঢাকা টেস্টের প্রথম দিন আফগানী ক্রিকেটারদের ওপর বেশ চড়াও ছিলেন বাংলাদেশের শান্ত-জয়রা। কিন্তু দ্বিতীয় দিনে খেলতেই নেমেই যেন ধ্বস নেমে গেল দলে।
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩, ১১:০৯
ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন শান্ত
সকালে দ্রুত ফিরেছিলেন জাকির হাসান। তবে তার বিদায়ের প্রভাব বিন্দুমাত্র টের পেতে দিচ্ছেন না মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। স্বাচ্ছন্দে খেলছেন তারা। সোজা ব্যাট চালাচ্ছেন। এখন পর্যন্ত সেভাবে পরাস্ত হওয়ার আলামত পাওয়া যায়নি। রানের ফোয়ারা ছুটিয়ে লাঞ্চ বিরতির আগেই ফিফটি তুলে নিয়েছিলেন শান্ত।
বুধবার, ১৪ জুন ২০২৩, ১৪:১৬
শান্ত-জয়ের শতরানের জুটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ
২০১৯ সালে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। চার বছর আগে সে ম্যাচে বিশাল ব্যবধানে হারে টাইগাররা। সেই ক্ষত নিয়েই আজ মিরপুরে আবার টেস্ট খেলতে নেমেছে মিরাজ-তাসকিনরা। আর এ ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি দ্বিতীয় ওভারেই জাকিরের বিদায়ে। তবে শান্ত-জয়ের প্রতিরোধে ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগারস।
বুধবার, ১৪ জুন ২০২৩, ১২:৫৫
২০২৬ বিশ্বকাপ আমি খেলব না : লিওনেল মেসি
কাতার বিশ্বকাপ শুরুর আগে লিওনেল মেসি জানিয়েছিলেন, এটিই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে। চ্যাম্পিয়ন হওয়ার পর যদিও বলেছেন, শরীরের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন আর্জেন্টাইন অধিনায়ক।
বুধবার, ১৪ জুন ২০২৩, ০১:০৫
কাতারের শেখ জসিম-ই কিনলেন ম্যানচেস্টার ইউনাইটেড
চেষ্টা তিনি অনেক দিন ধরেই করছিলেন। ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার জন্য এরই মধ্যে কাতারের শেখ জসিম বিন হামাদ বিন খালিফা আল থানি আগে কয়েক দফা প্রস্তাবও দিয়েছেন। কিন্তু বারবার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ইউনাইটেডের বর্তমান মালিক যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। তবে শেষ পর্যন্ত হয়তো সফল হয়েছেন কাতারের আমিরের বড় ভাই ও কাতার ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান শেখ জসিম। কাতারের পত্রিকা আল-ওয়াতান আজ খবর দিয়েছে, শেখ জসিমের সর্বশেষ প্রস্তাবে রাজি হয়েছে গ্লেজার পরিবার।
বুধবার, ১৪ জুন ২০২৩, ০০:৪৩
এমবাপ্পেও থাকছেন না পিএসজিতে!
কাতারি মালিকের অধীনে যেন তারার হাট বসেছিলো পিএসজিতে। এবার ভাঙন শুরু হয়েছে সেই হাটে, মেসি চলে গেছেন ক্লাব ছেড়ে, গুঞ্জন আছে নেইমারও ছাড়তে পারেন পিএসজি। এবার যেন আরও এক ধাক্কা খেলো পিএসজি। দলের বড় তিন কান্ডারির আরেকজন কিলিয়ান এমবাপ্পেও আর থাকতে চান না পিএসজিতে।
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩, ১৬:১৯
অবশেষে বেতন ও ম্যাচ ফি বাড়ল নারী ক্রিকেটারদের
ছেলেদের ক্রিকেটে অর্থের ঝনঝনানি থাকলেও মেয়েদের ক্রিকেট উপেক্ষিতই ছিলো বলা চলে। এবার মেয়েদের ক্রিকেটে অর্থের পরিমাণ বাড়াতে যাচ্ছে বিসিবি।
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩, ১৩:০২
বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয়ের আশা আফগান অধিনায়কের
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে শনিবার ঢাকায় পা রাখে আফগানিস্তান দল। এরপর গতকাল প্রথমবারের মতো অনুশীলনও করেছে সফরকারী দলটি। আজ (সোমবার) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। ঢাকা টেস্টে নিজেদের সেরাটা খেলে জয়ের আশা এই আফগান অধিনায়কের।
সোমবার, ১২ জুন ২০২৩, ১৬:১৫
শেষ পর্যন্ত ফরাসি ওপেনের ট্রফি উঁচিয়ে ধরলেন জোকোভিচ
ম্যাচের শুরুটা কাসপের রুডের হয় দুর্দান্ত। প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে, ৩-০ গেমে এগিয়ে দারুণ কিছুর আভাস দেন তিনি। তবে, তার ওই দাপুটে পারফরম্যান্সের বলা যায় ওখানেই শেষ। অভিজ্ঞতার আলোকে ঘুরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ, একটু একটু করে বিস্তার করলেন আধিপত্য। শেষ পর্যন্ত সরাসরি সেটের জয়ে ফরাসি ওপেনের ট্রফি উঁচিয়ে ধরলেন সাবেক নাম্বার ওয়ান।
রোববার, ১১ জুন ২০২৩, ২৩:৪৯
চ্যাম্পিয়ন্স লিগ : ইউরোপের রাজার মুকুট সিটির
ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও খেলা চলছিল ঢিমেতালে। অবশেষে সিটি ভক্তদের আনন্দে ভাসালেন রদ্রি। দ্বিতীয়ার্ধের ৬৮ তম মিনিটে দারুণ শটে জাল খুঁজে পেলেন সিটির স্প্যানিশ এই মিডফিল্ডার। পরমুহূর্তেই যদিও সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল ইন্টার মিলান। তবে কাজে লাগাতে ব্যর্থ হয় ইতালিয়ানরা।
রোববার, ১১ জুন ২০২৩, ১১:০৫
ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ
গুঞ্জন উঠেছিলো ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুুক্তরাষ্ট্র থেকে সরিয়ে ইংল্যান্ডে আয়োজন করা হতে পারে। সেই গুঞ্জনের বিষয়ে অবশেষে মুখ খুলেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইসিসি ও ইসিবি যৌথভাবে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র থেকে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়ার কোন পরিকল্পনা নেই।
রোববার, ১১ জুন ২০২৩, ০০:৫২
জমজমাট লড়াইয়ে জিতে ফের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন শিওয়াতেক
প্রথম সেটে বাজেভাবে হারের পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেন ক্যারোলিনা মুচোভা। ফলে ফাইনাল গড়াল তৃতীয় সেটে। সেখানে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর জিতে ইগা শিওয়াতেক ফের চ্যাম্পিয়ন হলেন ফরাসি ওপেনে।
শনিবার, ১০ জুন ২০২৩, ২২:৫৭
বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ঢাকায় আফগানিস্তান দল
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। টেস্টের পর ফিরে গিয়ে দ্বিতীয় দফায় এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
শনিবার, ১০ জুন ২০২৩, ১৪:১৯
মেসিকে মিয়ামির জার্সিতে দেখার অপেক্ষায় ভক্তরা
জুলাইয়ের শেষভাগের আগে ইন্টার মিয়ামিতে অভিষিক্ত হচ্ছেন না আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এমনকি ক্লাবের হয়ে ওই তারকার আনুষ্ঠানিক উপস্থাপনের জন্যও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে মিয়ামি সমর্থকদের।
শনিবার, ১০ জুন ২০২৩, ০১:১৫
ইত্তিহাদে এসে যা জানালেন বেনজেমা
রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক এখন অতীত। স্পেন থেকে সরাসরি সৌদি আরবে পাড়ি দিয়েছেন করিম বেনজেমা। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর সৌদি আরবের ফুটবলে যুক্ত হল আরও একটি বড় নাম। রোনালদোর প্রতিপক্ষ ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন তিনি। বেনজেমার সৌদি যাওয়ার পিছনে মূল কারণ কী হতে পারে? নতুন চ্যালেঞ্জ না বিপুল অঙ্কের টাকা।
শুক্রবার, ৯ জুন ২০২৩, ১৪:৩৮
সর্বকালের সেরা দুই-তিন কোচের একজন গার্দিওয়ালা: পুয়োল
এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে নিজেকে নতুন উচ্চতায় তুলে নিতে পারবেন পেপ গুয়ার্দিওলা। তবে এর মধ্যেই তার যত অর্জন, তাতেই তো অমর হয়ে গেছেন বেশ আগেই! স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার কার্লেস পুয়োলের মতে, সর্বকালের সেরা কোচদের ছোট্ট তালিকায় রাখতে হবে গুয়ার্দিওলাকে।
শুক্রবার, ৯ জুন ২০২৩, ১২:০৭
আফগানিস্তান সিরিজেই ফিরবেন সাকিব!
সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। ইনজুরির কারণে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। সম্প্রতি ইনজুরি আক্রান্ত আঙুলে একটি এক্স-রে করিয়েছেন সাকিব এবং রিপোর্ট ভালো এসেছে।
শুক্রবার, ৯ জুন ২০২৩, ০০:২৫
মেসি বার্সেলোনায় না ফেরায় যা বললেন জাভি
কয়েকদিন আগেও বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছিলেন লিওনেল মেসির বার্সায় ফেরার ব্যাপারে তিনি ব্যক্তিগতভাবে শতভাগ নিশ্চিত। তবে চূড়ান্ত সিদ্ধান্তের ভার তিনি আর্জেন্টাইন মহাতারকার হাতেই ছেড়ে দিয়েছিলেন। এরপর মেসির বাবা জর্জ মেসিও জানিয়েছিলেন, সন্তানকে তিনি বার্সায় দেখতে পছন্দ করবেন। তবে সব আলোচনাকে পাশ কাটিয়ে অবশেষে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন মেসি। বার্সার আশায় গুড়েবালি করা মেসির এমন সিদ্ধান্তের বিষয়ে এবার কথা বলেছেন কোচ জাভি।
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩, ২৩:২১
ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি কত বছরের?
বাংলাদেশ সময় কাল রাতেই সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’ ও ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাৎকারে। এর মধ্য দিয়ে মেসিকে কেনার দৌড় থেকে সৌদি আরবের ক্লাব আল হিলাল ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও ছিটকে পড়ল।
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩, ১৩:৪৯
বর্ণবাদের শিকার ভিনিসিয়ুসের নামে আইন হচ্ছে ব্রাজিলে
সদ্য শেষ হওয়া মৌসুমের প্রায় পুরোটাই বর্ণবাদের শিকার হয়ে আলোচনায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই তারকাকে প্রায় নিয়মিতই পড়তে হচ্ছিল বর্ণবাদীদের তোপে। তবে সংকট তীব্র হয় মৌসুমের শেষ দিকে এসে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে। সেদিন বর্ণবাদীদের তীব্র আক্রমণের শিকার হন ভিনিসিয়ুস। এরপর তাঁর সঙ্গে হওয়া আচরণ নিয়ে সেদিন ফুঁসে ওঠে গোটা ফুটবল দুনিয়া। এ ঘটনায় ফিফা সভাপতিসহ অনেকেই ভিনির বিরুদ্ধে হওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদ করেন। ভিনির দেশ ব্রাজিলেও এই নিয়ে চলে প্রতিবাদ।
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩, ১০:৪৩
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের





















































