আবু সায়েম মোহাম্মদ সা`-আদাত উল করীম
জামালপুরে পুলিশের সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ
অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুর জেলার সকল থানা এলাকার ৯৩টি বিটে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে একযোগে 'সম্প্রীতি সমাবেশ' এর আয়োজন করা হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) জামালপুর পৌরসভার বগাবাইদ ১১/১২ নং বিটে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জামালপুর জেলা পুলিশ সুপার জেলায় সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার জন্য সর্বস্তরের সাধারণ জনগণকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান করেন। যেকোনো মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য আহ্বান জানান।

এছাড়াও পুলিশ সুপার কোনও অপ্রীতিকর ও উস্কানিমূলক ঘটনা নজরে আসলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা ও জামালপুর জেলা পুলিশ কন্ট্রোল রুমে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং কোন প্রকার উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকতে বলেন। প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০-১০৬০৯৮ এই নাম্বারে জনগণকে প্রয়োজনীয় তথ্য প্রদান ও যোগাযোগ করতে আহ্বান জানান হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন সুমন, পৌর মেয়র ছানুয়ার হোসেন ছানু, ওসি (সদর) রেজাউল ইসলাম খান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনিউজ/আবু সায়েম/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























