কুমিল্লা প্রতিনিধি
৭ দিনের রিমান্ডে ইকবাল হোসেন
কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরও তিনজনকে ৭ দিনের রিমান্ড দেয়া হয়। তারা হলেন ফয়সাল, হুমায়ুন ও ইকরাম। তাদের কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৩ অক্টোবর) দুপুর ১টায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিথিলা জাহান নিপার আদালতে তুললে এই রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর হোসেন।
তিনি বলেন, কোতোয়ালি মডেল থানায় দায়ের করা কোরআন অবমাননার মামলায় ইকবালসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমরা ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছি।
এর আগে শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় ইকবালকে কুমিল্লা পুলিশ লাইনসে প্রবেশ করানো হয়। কক্সবাজারে আটক ব্যক্তিই সিসিটিভি ক্যামেরায় শনাক্ত হওয়া ইকবাল বলে নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখেছিল ইকবাল, সিসিটিভি ফুটেজে চিহ্নিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























