হুমায়ুন কবির,তারাকান্দা প্রতিনিধি
পুলিশের নাকের ডগা থেকে সিএনজি নিয়ে গেল চোর!
সিএনজি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় থানা সীমানার মাত্র দুইশো গজ দূর থেকে সিএনজি চুরির ঘটনা ঘটেছে, অথচ পুলিশের হাতে কোনো ক্লো নেই।
এ ব্যাপারে তারাকান্দা থানায় গত ১৮ অক্টোবর একটি জিডি করা হয়েছে। জিডি নাম্বার ৬৮৫।
উল্লেখিত জিডি'র বিবরণে জানা যায় যে, গত রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭ টায় বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি থেকে তারাকান্দা উপজেলার সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক সাগর তালুকদারের সবুজ রংয়ের ওয়ান্ট টেস্ট গাড়ী (যার চেসিস নাম্বার MD2A27AZ8FWE64631, ইঞ্জিন নাম্বার-AZZWFE30778) চুরি হয়ে যায়।
সিএনজি'র মালিক সাংবাদিক সাগর তালুকদার জানান, আমার গাড়িটি কে বা কারা বাস স্ট্যান্ড থেকে চালিয়ে নিয়ে গেছে তা আশা করি সিসি ফুটেজে দেখা যাবে। আমি পুলিশ, ডিবি, র্যাব সশস্ত্র বাহিনীর কাছে সিএনজি গাড়িটি উদ্ধারের জন্য সহযোগিতা কামনা করি।
এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, এ বিষয়ে একটি জিডি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























