কক্সবাজার প্রতিনিধি
বমি করার কথা বলে পুলিশের ভ্যান থেকে পালালো রোহিঙ্গা আসামি
উখিয়া থানা, কক্সবাজার
চট্টগ্রামের কক্সবাজারে হত্যা মামলার এক রোহিঙ্গা আসামিকে আদালতে নেয়ার সময় বমি করার কথা বলে পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
গত শনিবার (২২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, বিকেলে ১২ জন আসামিকে উখিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে জেলা আদালতে পাঠানো হয়। পথে হঠাৎ বমি করার কথা বলে পুলিশের সহায়তা চায় এক আসামি। এ সময় তালা খুলে পলিথিন দিতে গেলে সে পালিয়ে যায়।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া আসামির নাম-পরিচয় জানা যায়নি। তবে সে রোহিঙ্গা নাগরিক। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। একই সঙ্গে প্রিজন ভ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























