নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:০৭, ১৯ জুন ২০২১
পুলিশ সদস্যকে পিষে পালালো অজ্ঞাত চালক
প্রতীকী ছবি
রাজধানীর ধানমন্ডি এলাকায় সড়ক দুর্ঘটনায় বশির উদ্দিন তালুকদার নামে পুলিশের এক কনস্টেবল মারা গেছেন। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুন হাসান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ সদস্য বশির মিরপুর এলাকায় থাকতেন। শুক্রবার রাতে ফ্যান মেরামত করার জন্য হাজারীবাগ এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে বাইসাইকেলে করে মিরপুরে ফিরছিলেন তিনি।
এএসআই মামুন আরো বলেন, ধানমন্ডি সাত নম্বর সড়কের মাথায় আসার পর একটি অজ্ঞাত গাড়ি পুলিশ সদস্য বশিরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় চালক। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘাতক গাড়ি ও তার চালককে আটকের চেষ্টা করছে বলে জানান এএসআই মামুন।
বশির ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) পেট্রোলের দেহরক্ষীর দায়িত্বে ছিলেন। তিনি পটুয়াখালী জেলার দুমকি থানার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে।
আইনিউজ/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























