Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৮, ৯ এপ্রিল ২০২৬

ঝুম বৃষ্টিতে ভেজা ঢাকার সকাল, অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল শুরু হয়েছে ঝুম বৃষ্টির মধ্য দিয়ে। রাতভর বৃষ্টির পরও থামেনি বর্ষণ, ফলে নগরজীবনে নেমে এসেছে স্বস্তির ছোঁয়া। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনের বিভিন্ন সময় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল বুধবার (৮ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৪ মিলিমিটার।

আবহাওয়ার এই পরিবর্তনে গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়