হবিগঞ্জ প্রতিনিধি
র্যাব-৯ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: আই নিউজ
হবিগঞ্জের নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, খাদ্যে অবৈধ রাসায়নিক ব্যবহার এবং মূল্যতালিকা না রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নবীগঞ্জ থানার ইমামবাড়ী বাজার এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযানে দেখা যায় কিছু প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করছে এবং খাদ্যে অবৈধভাবে রাসায়নিক দ্রব্য ব্যবহার করছে। পাশাপাশি বিভিন্ন ভোজ্য তেল ও মুদির দোকানে মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি, যা ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এ প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রাজু ট্রেডার্সের মালিক রাজু রায়কে ৫,০০০ টাকা,
শাহজালাল বেকারির মালিক বাচ্চু মিয়াকে ১৫,০০০ টাকা এবং শাহজালাল মেডিকেল হলের মালিক মো. মাসুদুর রহমানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩০,০০০ টাকা।
র্যাব বিজ্ঞপ্তিতে আরো জানায়, আইন অনুযায়ী, কোনো পণ্য এমনভাবে উৎপাদন বা প্রক্রিয়াজাত করা যাবে না, যা মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া পণ্য মোড়কজাত করে বিক্রির ক্ষেত্রে ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহারবিধি, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। এসব নিয়ম না মানলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
র্যাব-৯ জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























