Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৯ ১৪৩২

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:৫৩, ১২ এপ্রিল ২০২৬

নদীতে ফুল ভাসিয়ে উদযাপিত হচ্ছে চাকমা সম্প্রদায়ের ফুল বিঝু

নদীতে ফুল ভাসিয়ে উদযাপিত হচ্ছে চাকমা সম্প্রদায়ের ফুল বিঝু। ছবি: আই নিউজ

নদীতে ফুল ভাসিয়ে উদযাপিত হচ্ছে চাকমা সম্প্রদায়ের ফুল বিঝু। ছবি: আই নিউজ

খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনে নদীতে ফুল ভাসিয়ে উদযাপিত হচ্ছে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুল বিঝু। পাহাড়ি জনপদে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন আনন্দ ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

রবিবার (১২ এপ্রিল) ভোরে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীঘিনালার মাইনী নদীর তীরে জড়ো হন। নদীর জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। পুরাতন বছরের দুঃখ-কষ্ট ও গ্লানি ভুলে নতুন বছরকে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় বরণ করে নিতে ফুল ভাসিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন সবাই।

অংশগ্রহণকারী মনিষা চাকমা বলেন, “পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের মঙ্গল কামনায় আমরা ফুল ভাসিয়েছি। ফুল বিঝু আমাদের ঐতিহ্য। সবাই মিলে উদযাপন করতে ভালো লাগে। এই উৎসব আমাদের মিলনমেলা, যেখানে আমরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করি।”

বিঝু উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক এবং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, “ফুল বিঝু আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। সব বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়।”

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, “বিঝু শুধু চাকমাদের নয়; এটি পাহাড়ের সব সম্প্রদায়ের সার্বজনীন উৎসব, যা সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বহন করে।”

আগামীকাল উদযাপিত হবে মূল বিঝু। এছাড়া শুরু হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু এবং মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়