খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ১৯ জুন ২০২১
আপডেট: ১৬:২৫, ১৯ জুন ২০২১
আপডেট: ১৬:২৫, ১৯ জুন ২০২১
খুলনা আরও ৭ দিনের ‘কঠোর লকডাউন’
করোনা সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার থেকে পরবর্তী সাত দিন খুলনা মহানগর ও জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টায় খুলনা জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। খুলনায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার আশঙ্কাজনক বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার ও সোমবার পূর্বঘোষিত কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকবে।
এদিকে, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনায় আর তিনজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























