লালমনিরহাট প্রতিনিধি
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ছবি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) ভোরে উপজেলার জগতবেড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রিফাত হোসেন (২৮)। তিনি ওই ইউনিয়নের মুন্সিরহাট নাজিরগোমানী গ্রামের ইসলাম হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, রিফাত সীমান্ত পথে গরু পারাপারের সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার ভোরে ওই সীমান্তে বিএসএফের কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সকালে সংলী নদীর লাভলুর ব্রিজের কাছ থেকে রিফাতের মরদেহ ভারতী সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিয়ে যান।
স্থানীয় জগতবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ফেরত পেতে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন বলেন, বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























