ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট: ১০:১৮, ১ জুলাই ২০২১
রাণীশংকৈলে করোনারোধে প্রশাসনের মনিটরিং এবং পথসভা
সারাদেশে করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২৯ জুন) বিকাল থেকে রাত পর্যন্ত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং কঠোর লকডাউন বাস্তবায়ন করতে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ করা হয়।
পরে রাতে পৌর শহরের চৌরাস্তা মোড়ে সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
এছাড়াও এসময় বক্তব্য দেন পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (সার্কেল) তোফাজ্জল হোসেন, ওসি জাহিদ ইকবাল, ওসি তদন্ত আ. লতিফ শেখসহ অনেকে।
বক্তারা সবাইকে মাস্ক ব্যবহার করতে এবং অহেতুক বাড়ির বাইরে চলাচল বন্ধ করতে অনুরোধ জানান। সরকারি আদেশ মান্য করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং লকডাউন বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























