Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩১, ২ জুলাই ২০২১
আপডেট: ১৪:৪৫, ২ জুলাই ২০২১

খুলনা বিভাগে করোনায় একদিনে আরও ২৭ মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২০১ জন।

শুক্রবার (২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় নয়জন, কুষ্টিয়ায় সাতজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় তিনজন, যশোরে দুজন, বাগেরহাটে, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৭২১ জন। মারা গেছেন ১ হাজার ১৩৬ জন।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সঙ্কট। এছাড়া রয়েছে অক্সিজেনের সঙ্কট। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। পাশাপাশি হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে কর্তব্যরতদের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়