জামালপুর প্রতিনিধি
আপডেট: ২১:১৫, ৫ জুলাই ২০২১
জামালপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ মায়ের
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চরমল্লিকপুর এলাকার সৌদি প্রবাসী মিজানুর রহমানের এসএসসি পরীক্ষার্থী কন্যার লাশ উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার চরমল্লিকপুর নুরানী মক্তবের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। এই তরুণীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্র জানায়, দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে চরমল্লিকপুর এলাকার পরিত্যক্ত এক মক্তব থেকে মুক্তি আক্তার নামে এসএসসি পরীক্ষার্থী এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহত তরুণীর মা পারভীন বেগম সাংবাদিকদের বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। সে রোববার রাত ১০টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে সোমবার সকালে পাশের একটি মক্তব থেকে আমার মেয়ের ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ পাওয়া যায়।
তিনি আরও বলেন পাশের চরহরিপুর গ্রামের প্রবাসী রিপন মিয়ার ছেলে মিরাজ উদ্দিন দীর্ঘ দিন ধরে আমার মেয়েকে বিরক্ত করতো। এ নিয়ে তাদের স্কুল শিক্ষককে বিচারও দিয়েছিলাম এর আগে। ওই ছেলেই আমার মেয়েকে অত্যচারের পর হত্যা করেছে। আমি ওই ছেলের বিরুদ্ধে মামলা করবো।
এ ব্যাপারে জামালপুর সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর মুনছুর গণমাধ্যমকে বলেন, সুরতহাল রিপোর্টে লাশের কোন দাগ দেখা যায়নি। তবে ময়নাতদন্ত শেষে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
আইনিউজ/আবু সায়েম/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























