খুলনা প্রতিনিধি
আপডেট: ১৭:০৪, ৭ জুলাই ২০২১
খুলনা বিভাগে একদিনে রেকর্ড ৬০ করোনা রোগীর মৃত্যু
আগের সব রেকর্ড ভেঙে খুলনা বিভাগে করোনায় একদিনে ৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৬ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া বাগেরহাটে তিনজন, যশোরে ছয়জন, নড়াইলে চারজন, মাগুরায় একজন, ঝিনাইদহে সাতজন, কুষ্টিয়ায় ১১, চুয়াডাঙ্গায় পাঁচজন, মেহেরপুরে ছয়জনের মৃত্যু হয়েছে।
এর আগে সোমবার (৫ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ১৮৬৫ রোগী শনাক্ত হয় এই বিভাগে। আজ রেকর্ড মৃত্যুর খবর এলো।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। সেই থেকে এ বিভাগে এ পর্যন্ত ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩২৫ জন।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























