তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট: ২২:২৪, ৭ জুলাই ২০২১
লকডাউনের সপ্তমদিনে তারাকান্দায় ৬ মামলা
সরকার-ঘোষিত কঠোর লকডাউনের সপ্তম দিনে কোভিড-১৯ ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহের তারাকান্দা প্রশাসন।
করোনার কঠোর বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬ টি মামলায় ৬ ব্যক্তিকে ৩ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে তারাকান্দা থানা পুলিশ, আনসার মাঠে সক্রিয় রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। এই লকডাউনের ফলে জনসাধারণের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা বেড়েছে, রাস্তায় যারা বের হয়েছেন তাদের প্রায় প্রত্যেককেই মাস্ক পরতে দেখা গেছে। প্রয়োজনীয় কারণ দেখাতে না পারলেই করা হচ্ছে জরিমানা।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত বলেন, করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধি-নিষেধ অমান্য করায়; অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























