নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট: ১১:২৪, ৮ জুলাই ২০২১
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৮ মৃত্যু
ফাইল ছবি
সারাদেশেই করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে রাজশাহীর নয়জন, পাবনার একজন, নওগাঁর তিনজন, নাটোরের দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও কুষ্টিয়ার একজন মারা গেছেন।
মৃতদের মধ্যে আটজন করোনা পজিটিভ, নয়জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭০ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৮৫ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪২৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৬ দশমিক ৫৭ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৩৫ নমুনা পরীক্ষায় ২৭ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ২০ শতাংশ।
মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে আরও ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো। এতে মোট প্রাণহানি ৪০ লাখ ১৭ হাজারের ওপর। তবে ২৪ ঘণ্টায় সংক্রমণমুক্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার মানুষ। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























