নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট: ১২:২৬, ৯ জুলাই ২০২১
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৮ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন।
শুক্রবার (৯ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে তারা মারা গেছেন।
রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহী জেলারই দশজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোর দুইজন, নওগাঁর দুইজন, কুষ্টিয়ার একজন ও সিরাজগঞ্জের একজন রয়েছেন। এর মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন রাজশাহীর দুইজন ও নওগাঁর একজন।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০৬ জন ও উপসর্গ নিয়ে ২৯৫ জন ভর্তি আছেন।
আইনিউজ/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























