Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৯, ১১ জুলাই ২০২১
আপডেট: ১৫:১৫, ১১ জুলাই ২০২১

খুলনা বিভাগে করোনায় আরও ৬০ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন মারা গেছেন। এটি এই বিভাগে এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে ১ হাজার ৫৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

রোববার (১১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার ৪৬ জনের মৃত্যু হয়েছিল। আর শুক্রবার বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে ৭ জন, যশোর ও চুয়াডাঙ্গায় ৬ জন করে, মেহেরপুরে ৫ জন, মাগুরা ৪ জন, ঝিনাইদহে ৩ জন ও বাগেরহাটে ২ জন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১ হাজার ৫৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২৯৯ জন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়