Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৮, ১৩ জুলাই ২০২১
আপডেট: ১৫:০৬, ১৩ জুলাই ২০২১

খুলনা বিভাগে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৫৮৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ১০ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৫ জন, মেহেরপুর ও নড়াইলে ৩ জন করে, চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাট ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭৪ হাজার ৭৮০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ১১১ জন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়