খুলনা প্রতিনিধি
আপডেট: ১৪:৪৫, ১৪ জুলাই ২০২১
খুলনা বিভাগে করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১৬২১
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৬২১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
এর আগে, মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগে ৪৮ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৮৮ জন শনাক্ত হন।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, ঝিনাইদহে সাতজন, যশোরে ৫ জন, মেহেরপুরে ২ জন, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৬ হাজার ৪০১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭২৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৮২৭ জন।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























