নরসিংদী প্রতিনিধি
আপডেট: ১৮:৫১, ১৬ জুলাই ২০২১
নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষ, নিহত ৩
নরসিংদীতে কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত পাঁচজন।
নিহতরা হলেন-সুনামগঞ্জ জেলার বাংলাবাজার দেওয়ানগঞ্জ গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলামিন (১০), বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম (৪৬) ও গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মোজাফর হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫)।
শুক্রবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পাঁচদোনা থেকে একটি কাভার্ডভ্যান টঙ্গীর দিকে যাচ্ছিল। পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক ঘোড়াশাল থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও পাঁচজন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























