ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৬, ৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:২০, ৩ সেপ্টেম্বর ২০২১

মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

মামুনুল হক। ফাইল ছবি

মামুনুল হক। ফাইল ছবি

হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।

মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ। 

তিনি জানান, সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সকালে পুলিশ হেফাজতে তাকে খুলনা জেলা কারাগারে নেয়া হয়।

নারী ও শিশু নির্যাতন মামলা, পুলিশি কাজে বাধা, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলায় গ্রেফতার রয়েছেন মামুনুল হক।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়