ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট: ২০:০৪, ১৯ সেপ্টেম্বর ২০২১
ঠাকুরগাঁওয়ে এক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে এক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রুহিয়া থানার আখানগর ইউনিয়নের ঝারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আখানগর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. হাসান রেজা (৬৬) ও তার বড় ভাই আব্দুল বাতেন (৭৫)। তারা দুজনেই ঠাকুরগাঁও শহরে বাস করেন। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মো. হাসান রেজা। পরে রাত ১০টা ২০ মিনিটের দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে ছোট ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে শহর থেকে অ্যাম্বুলেন্স নিয়ে ফিরছিলেন আব্দুল বাতেন। মাঝপথে ছোট ভাইয়ের মুত্যুর খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং তিনিও হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টা ২০ মিনিটে তিনি মারা যান।
দুই ভাইয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ওই দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























